দেখা দিলেন ‘নিরুদ্দেশ’ জ্যাক মা

২০ জানুয়ারি, ২০২১ ১৫:১৯  
নিজ প্রযুক্তি সাম্রাজ্যের বিরুদ্ধে সরকারের সাঁড়াশি অভিযানের পর প্রথমবারের মত দেখা দিলেন আলিবাবা প্রতিষ্ঠাতা জ্যাক মা। তবে সশরীরে নয়; চিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্টে হাজির হয়েছেন হাঠাৎ নিরুদ্দেশ হওয়া এই টেক টাইকুন। আর কয়েক সপ্তাহ ‘নিরুদ্দেশ’ থাকার পর তার ফিরে আসার খবরে এক ধাক্কায় হংকং শেয়ারবাজারে শেয়ার দাম বেড়েছে ৮ শতাংশ। এদিকে বাইদুতে পোস্ট করা ওই ভিডিওতে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষকদের নিয়ে কথা বলেছেন জ্যাক মা। পুরো ব্যাপারটিই তার দাতব্য সংস্থার উদ্যোগের অংশ। ২০ জানুয়ারির বার্ষিক এই আয়োজনটি অন্যান্য বছর সানইয়া শহরে আয়োজিত হয়ে থাকে। তবে এবার অনলাইনে হচ্ছে বলে জানিয়েছেন জ্যাক মা ফাউন্ডেশনের একজন মুখপ্রাত্র। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষকদের আর্থিক সহায়তা দিয়ে তাদের অর্জন তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। গত অক্টোবর মাসে চীনের আর্থিক নিয়ন্ত্রকের কড়া সমালোচনা করেছিনের মা। এরপর তার অ্যান্ট গ্রুপের ওপর চড়াও হয় দেশটির আর্থিক নিয়ন্ত্রয়ক সংস্থা। এরপর থেকেই মা স্বেচ্ছায় নিজেকে আড়ালে নিয়ে যান বলে সিএনবিসিকে জানিয়েছেন প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা।